দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Post Image

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতির বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুপুর ১টার মধ্যে ঢাকায় বৃষ্টির পূবার্ভাস

ঢাকাসহ ১৪ জেলায় সকালের মধ্যে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়বৃষ্টির আভাস

ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পাঁচ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সর্বাধিক পঠিত

৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দুর্বল হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’,নামালো হলো সতর্কসংকেত

দুপুরের মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা,নদীবন্দরকে সতর্কসংকেত

শীতে কাঁপছে সারা দেশ,চুয়াডাঙ্গা তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়

১০ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা