‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পরদিন সকালেই বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল হবে’

Post Image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে।

তিনি বলেন, যেদিন তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে, পরদিন সকালে বিশ্বের সব মার্কিন সামরিক ঘাঁটি দখল হয়ে যাবে। এখন পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো নয়। বিশ্বের মানুষ জেগে উঠেছে। এমন অপরাধ কেউ ঘটতে দেবে না, কারণ পরেরবার শিকার হতে পারে তারাই।

তবে এই ঘাঁটিগুলো ইরানের বাহিনী একাই দখল করবে, নাকি অন্য কোনো শক্তির সহায়তায় সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন নাকদি। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, আমাদের পারমাণবিক বোমার দরকার নেই। ইসলামী মূল্যবোধ এবং ইসলামী বিপ্লবের ঐশী আদর্শই বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। পরে জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যাতে ইরান ও লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা বলা হয়।

তবে ৮ জুলাই হরমুজ প্রণালি-সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায়।


সূত্র : তাস

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক

‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পরদিন সকালেই বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল হবে’

হরমুজ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: বাসিজ বাহিনীর প্রধান

তাইওয়ানে এআই ব্যবহার করে ‘অস্বাভাবিক’ সাইবার হামলা

কলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইসরাইলি কারাগারে বন্দী ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্শক

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

সর্বাধিক পঠিত

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

ইরানে হামলা যুক্তরাজ্য সমর্থন না দেওয়ায় ট্রাম্প: ‘সম্পর্ক আগের মতো নেই’

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল দুই পাইলটের

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’