বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

Post Image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। ব্যারেলপ্রতি অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯১ ডলারে ওঠে।

মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক চুক্তির দামই ১ ডলারের বেশি বেড়ে দিন শেষ করে।

রয়টার্স জানিয়েছে, ওই দিন দুই বেঞ্চমার্কেরই দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এর আগে সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা কমে যাওয়ার প্রত্যাশা থেকে তেলের দাম আরো বাড়তে থাকে।

তেলের দাম বৃদ্ধির এই প্রবণতা এমন সময় দেখা যাচ্ছে, যখন শিল্প খাতের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। তবে মজুত বাড়ার তথ্যের পরও যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানের কাছে চাইলেন ক্ষতিপূরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ত্রিবেদী

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি নিহত

কানাডায় জরুরি অবস্থা জারি, সরিয়ে নেওয়া হচ্ছে দুই শহরের বাসিন্দাদের

সর্বাধিক পঠিত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

ইরানে হামলা যুক্তরাজ্য সমর্থন না দেওয়ায় ট্রাম্প: ‘সম্পর্ক আগের মতো নেই’

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল দুই পাইলটের

নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’