মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান

Post Image

মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) ১৩ নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে লাখ লাখ গর্বিত ইরানি সমবেত হচ্ছেন।

তিনি আরো লেখেন, ‘এই সমবেত জনগণ কিংবা আমাদের বীর সশস্ত্র বাহিনী কেউই কোনো হুমকিতে বিচলিত নয়।’

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরই আরাগচি এই প্রতিক্রিয়া সামনে এলো।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো ‘অসমাপ্ত কাজ শেষ করবে’।

গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এক ঘণ্টার মধ্যে ওদের সব সেতু ধ্বংস করে দিতে পারি, ওদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি, ওদের কাছে এখন কোনো টাকা নেই। আমরা ওদের কোনো টাকা দিইনি।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী