রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

Post Image

৪ জুলাই ২০২৬ তারিখে তুরস্কের ইস্তাম্বুলে যৌথ সংবাদ সম্মেলনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (বামে) ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করমর্দন করছেন। 

তুরস্ক সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে।

যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পাকিস্তান ও তুরস্ক পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে দুই দেশ আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ সময় এরদোয়ান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক বাস্তবায়নে পাকিস্তানের অবদান ও এর গুরুত্ব তুলে ধরে বলেছেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি এ অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন।

তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের আন্তরিক আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুই দেশের সম্পর্ক ইতিহাস, বিশ্বাস ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত। তিনি স্মরণ করিয়ে দেন, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগ—সব সংকটেই তুরস্ক পাকিস্তানের পাশে থেকেছে।

তিনি জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক ব্যবসায়ী সম্মেলনে দুই দেশের উদ্যোক্তারা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে উভয় দেশ কাজ করবে।

সংবাদ সম্মেলনে এরদোয়ান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগকে নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক পাকিস্তান-তুরস্ক সম্পর্ককে নতুন অর্থনৈতিক ও কৌশলগত উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় দুই দেশের সমন্বিত অবস্থানকেও আরও স্পষ্ট করেছে।

সূত্র: জিও টিভি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে: দাবি ট্রাম্পের

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

বিশ্ববাজারে দাম কমল তেলের

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের

বাংলাদেশে আসার নয় বছর পূর্তিতে গণহত্যা দিবস পালন রোহিঙ্গাদের

ট্রাম্পের শুল্কে ক্ষুব্ধ কানাডা, আজই আসছে পাল্টা ঘোষণা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

ফিলিস্তিনি ২ কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০