আজাদ কাশ্মীর নিয়ে ভুয়া সংবাদ প্রকাশের নিন্দা পাকিস্তানের

Post Image

চলমান বিক্ষোভের মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীরে খাদ্যবাহী যানবাহন আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়েে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম। ‘ভুয়া খবর’ প্রকাশ করায় দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাচাইবিহীন ও অসমর্থিত অভিযোগের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। উপেক্ষা করা হয়েছে সরকারি তথ্য ও রেকর্ডে থাকা বিবৃতি।

বিবৃতিতে আরো বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তথ্য যাচাই না করেই বারবার ভুয়া খবর প্রকাশ করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং এর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

তীব্র দাবদাহে ইতালিতে ৫ জনের মৃত্যু, ১৮ শহরে রেড অ্যালার্টতীব্র দাবদাহে ইতালিতে ৫ জনের মৃত্যু, ১৮ শহরে রেড অ্যালার্ট

আজাদ জম্মু ও কাশ্মীরে সহিংস বিক্ষোভের পর গত ৫ জুন সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অধীনে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে (জেএএসি) নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।

গত ৫ জুন থেকে বিধানসভায় সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে রাজনৈতিক জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে)। আন্দোলনের অংশ হিসেবে ৯ জুন ডাকা হরতালের পর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

চলমান আন্দোলন দমনে খাদ্য, জ্বালানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সীমিত করা হয়েছে বলে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

সূত্র: জিও নিউজ

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী