চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Post Image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে আবারও সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পাশাপাশি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে কঠোর অবরোধ আরোপ করতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

পিট হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে চলমান আলোচনার সময়সীমার মধ্যে ইরান যদি তার প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে আমরা প্রয়োজনে আবারও ব্যবস্থা নিতে প্রস্তুত থাকব।’

তিনি আরও বলেন, ‘ইরান চুক্তি মেনে না চললে আমরা পুনরায় কঠোর ও কার্যকর অবরোধ আরোপ করার ক্ষমতা রাখি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে নিবিড় নজরদারি চলছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এ সতর্কবার্তা ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হতে পারে।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট