পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট

Post Image

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের বরাতে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধের পর ইরানে পরিচালিত হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং সিদ্ধান্তটি কৌশলগত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

একই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি শহরগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পাল্টা আঘাত হানবে। অন্যদিকে, ইরানও ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিয়ে বলেছে, লেবাননে হামলা অবশ্যই বন্ধ করতে হবে।

প্রতিবেদনে উল্লেখিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। ইসরায়েল সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

সূত্র: আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী