ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

Post Image

ইসরাইলে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (৮ জুন) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরাইলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড মিসাইল হামলার সতর্কতা জারি করে। ওই সময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। খবর আলজাজিরা ও টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

তারা বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই হুমকি প্রতিহত করতে কাজ করছে। এবং জনসাধারণকে দায়িত্বশীল হতে ও নির্দেশনা অনুযায়ী কাজ করতে আহ্বান জানিয়েছে।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরাইল। ওই হামলার জবাবে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করে বলে দাবি করা হয়। এরপর পালটা প্রতিক্রিয়ায় ইসরাইল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালিয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ হামলার পর ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর মধ্যে পূর্ব জেরুজালেম, বীরশেবা এবং তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাও রয়েছে।

এদিকে পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই