‘কাম না করলে খামু কী’, প্রশ্ন হাজারো শ্রমিকের

Post Image

মহান মে দিবস উপলক্ষ্যে আজকের দিনে সব অফিস-আদালত বন্ধ থাকলেও থেমে নেই খেটে খাওয়া মানুষের হাত। সূর্য ওঠার আগেই কাজের সন্ধানে রাস্তায় এসে ভিড় জমাতে শুরু করেছে হাজারো শ্রমিক।

চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন এসে কেউ বলবে, আমার বাড়িতে শ্রমিক লাগবে কাজের জন্য। ঠিক এর বিপরীতে কপালে দেখা যায় চিন্তার ভাঁজ। আজ কাজ পাবো তো! নাকি অন্যান্য দিনের মতো খালি হাতে ফিরে যেতে হবে বাড়িতে।

শুক্রবার (১ মে) রাজধানীর সড়কের পাশে কাজের সন্ধানে অপেক্ষা করা হাজারো শ্রমিকের মাঝে এ চিত্রটিই ফুটে উঠেছে।

রাজধানীর বাড্ডা এলাকায় কথা হয় নির্মাণ শ্রমিক আবুল কালামের সঙ্গে। তিনি জানান, আজ শ্রমিক দিবস সেটা জানা থাকলেও আমাদের কিছু করার নেই। সকলে বৃষ্টিতে ভিজে এখানে এসে দাঁড়িয়েছি। যদি কাজ হয় তাহলে সন্ধ্যায় ঘরে বাজার নিয়ে যেতে পারবো। রিকশাও চালাতে পারি না। দুই দিন প্যাডেল রিকশা নিয়ে নামছিলাম, একদিন সাড়ে চারশো, আরেকদিন ৫০০ টাকা ইনকাম করেছিলাম। এখানে এসে প্রতিদিন দাঁড়িয়ে থাকি। কোনোদিন কাজ পাই, আবার কোনোদিন কপালে কাজ জোটে না। এদিকে বাড়িভাড়ার জন্য বাড়িওয়ালারা ৫ তারিখের মধ্যে চাপ দিতে থাকে। ইনকাম করতে না পারলে কোথা থেকে দেব।

কোহিনূর নামে এক শ্রমিক কাঁধে ছোট ব্যাগের ভেতর হাতুড়ি নিয়ে তিনিও এসেছেন কাজ খোঁজার জন্য। কোহিনূরের ৬ সদস্যের পরিবারের হাল তাকেই বহন করতে হয়। তিনি ঢাকা পোস্টকে বলেন, স্বামী অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। বাসায় কোনো বাজার নেই। গত তিন দিন ধরে কাজ পাইনি। আজও এলাম, দেখি কেউ কাজে নিয়ে যায় কিনা। আজ মে দিবস এটা সম্পর্কে জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জানি, কিন্তু বাড়ি বসে থাকলে তো পরিবারের পেটে ভাত জুটবে না। কাম না করলে খামু কী? কেউ তো ঘরে এসে কিছু দিয়ে যাবে না।

আবুল কালাম ও কোহিনূরের মতো হাজারো শ্রমিকের একই গল্প এবং উত্তর-কাজ না করলে খাবো কী। গরিবের দেখার কেউ নেই আল্লাহ ছাড়া।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শ্রমজীবী মানুষই উন্নয়ন-অগ্রযাত্রার প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

এসএসসি পাসে সেনাবাহিনীতে নিয়োগ

‘কাম না করলে খামু কী’, প্রশ্ন হাজারো শ্রমিকের

শ্রমিকদের অযৌক্তিকভাবে চাকরিচ্যুত না করাসহ ৯ দাবিতে মানববন্ধন

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প

ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়