আলোচনায় না এলে অভূতপূর্ব সমস্যায় পড়বে ইরান : ট্রাম্প

Post Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আলোচনায় না বসে তাহলে তারা এমন সমস্যায় পড়বে যা তারা আগে কখনো দেখেনি। তিনি এখনো বিশ্বাস করেন ইরান আলোচনায় বসবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দ্য জন ফ্রেডরিকস শো নামক রেডিও অনুষ্ঠানে টেলিফোনে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি।

তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তি করবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে তাদের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। তাদের সেই সুযোগও থাকবে না। আমরা এটা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে।’

ট্রাম্প দাবি করেন, ‘ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। তার ভাষায়, ইরানের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প ছিল না। আমাদের এটা করতেই হয়েছে।’

এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।

অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী দফা বৈঠক নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

সাতক্ষীরার চার আসনে জামায়াতের মনোনয়ন দাখিল

তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ

নির্বাচনী প্রচারণা ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৭ জনসহ আহত ৮

সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময়

শিক্ষক দিবসে সরকারি বাঙলামী কলেজ শাখা শিবিরের ব্যতিক্র উদ্যোগ

আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

ট্রাইব্যুনালে হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহন ৮ ডিসেম্বর

সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি

প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে