নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

Post Image

এক মাস বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ মিরপুরে সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ঘরে বসেই টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সিরিজটির সম্প্রচারকারী চ্যানেলের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে। পাশাপাশি যারা টিভিতে দেখতে পারবেন না, তারা ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে খেলা উপভোগ করতে পারবেন।

নিউজিল্যান্ডে এই সিরিজ সম্প্রচার করবে স্কাই এনজেড টিভি। টিভির পাশাপাশি তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখা যাবে।

ভারত ও নেপালে টেলিভিশনে সম্প্রচার না হলেও, ওই অঞ্চলের দর্শকরা ফ্যানকোড নামের ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি দেখতে পারবেন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

যেসব মাধ্যমে দেখা যাবে ম্যাচ

বাংলাদেশ

টিভি: টি স্পোর্টস ও নাগরিক টিভি

ওটিটি: ট্যাপম্যাড

নিউজিল্যান্ড

টিভি: স্কাই এনজেড

ওটিটি: স্কাই এনজেড

যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড)

টিভি: টিএনটি স্পোর্টস

ওটিটি: টিএনটি স্পোর্টস

ভারত ও নেপাল

ওটিটি: ফ্যানকোড

পাকিস্তান

টিভি: পিটিভি স্পোর্টস

ওটিটি: ট্যাপম্যাড

অস্ট্রেলিয়া

টিভি: ফক্স স্পোর্টস

ওটিটি: ফক্স স্পোর্টস

উত্তর আমেরিকা ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা)

ডিজিটাল: স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম

বিশ্বের অন্যান্য অঞ্চল

ডিজিটাল: স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম ডিআই

সূচি অনুযায়ী, ১৭ ও ২০ এপ্রিল সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আবারও মিরপুরে গড়াবে।

সর্বশেষ খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

মাশরাফি-সাকিবকে ক্যাপ্টেনস কার্ড বুঝে নেওয়ার আহ্বান তামিমের

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

সাকিব-মুশফিকের বিষয়ে কী বললেন মিরাজ

এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি

নেইমারের বিশ্বকাপে খেলার এখনও সুযোগ আছে: আনচেলত্তি

সর্বাধিক পঠিত