মাশরাফি-সাকিবকে ক্যাপ্টেনস কার্ড বুঝে নেওয়ার আহ্বান তামিমের

Post Image

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হয়েছে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর’ অনুষ্ঠান।


বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে ক্যাপ্টেনস কার্ড তুলে দেওয়া হয়। তামিমের তত্ত্বাবধানে আয়োজিত এ আয়োজনে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়করা একত্রিত হন।


দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক। প্রত্যেক অধিনায়ককে তামিম নিজে ফোন করে নিমন্ত্রণ জানান। 


এই তালিকায় সাকিব আল হাসান যেমন ছিলেন, তেমনি ছিলেন মাশরাফি বিন মর্তুজাও। সাকিব-মাশরাফির মতোই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, এমনকি সদ্য সাবেক বিসিবি সভাপতি অমিনুল ইসলাম বুলবুলও ছিলেন।


সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। একাধিক অভিযোগে দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মাশরাফিও দীর্ঘ দিন ধরে আড়ালে।


তবে তামিম তাদের ক্যাপ্টেনস কার্ড বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন।


অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পরিস্থিতির কারণে সাকিব ও মাশরাফি ভাই এখানে নেই। তবে আমি এই বক্তব্যের মাধ্যমে তাদের একটা জিনিস জানাতে চাই, আপনাদের কার্ড প্রস্তুত আছে। যখনই আপনারা (বোর্ড কার্যালয়ে) আসতে পারবেন বা দেশে ফিরতে পারবেন, দয়া করে আপনারা এটা গ্রহণ করবেন। দেশের ক্রিকেটের জন্য আপনাদের অবদান অনস্বীকার্য।

সর্বশেষ খবর

লিটনের ক্লাসিক সেঞ্চুরিতে দলের ইনিংস উদ্ধার

সিলেট টেস্টসহ টিভিতে আর যা দেখবেন

‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই’

এবার সৌদি আরবও শুরু হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

অনূর্ধ্ব-১৯ দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে মাহমুদউল্লাহ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

‘ভারতের বিপক্ষে জিতলে আমরা সবচেয়ে বেশি খুশি হই’

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন সাবেক তারকা ফুটবলার ওজিল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা