নেইমারের বিশ্বকাপে খেলার এখনও সুযোগ আছে: আনচেলত্তি

Post Image


আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেইমারে জায়গা প্রাপ্তি নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে এবার আনচেলত্তি কিছুটা আশার বাণী শোনালেন নেইমারকে নিয়ে। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। আমি সেই খেলোয়াড়দেরই ডাকবো, যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।’


বিভিন্ন মহল থেকে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত করার দাবিও উঠেছে। গত মাসে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের ম্যাচে গ্যালারি থেকে ভক্তরা নেইমারের নাম ধরে স্লোগান দেন। আনচেলত্তি বলেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনো করছে। সে অসাধারণ প্রতিভাবান। তাই মানুষ মনে করতেই পারে, সে আমাদের পরের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।’


গত বছরের ২২ ডিসেম্বর বাম হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করান নেইমার। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতেও তিনি আরেকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত হতে পারেন।


আনচেলত্তি জানান, ডিসেম্বরে ইনজুরির পর নেইমার ভালোভাবেই সেরে উঠছে। সে এখন গোল করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও বাড়াতে হবে। সে সঠিক পথেই আছে।


সাম্প্রতিক সময়ে ব্রাজিল ও সান্তোসের হয়ে মাঠে নামা না হলেও গত শনিবার অ্যাটলেটিকো মিনেরিওর বিপক্ষে সান্তোসের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার।


সান্তোস কোচ কুকা বলেন, ‘প্রতিটি ম্যাচেই নেইমার উন্নতি করছেন। অনুশীলনের পরও সে বাড়তি সময় দিচ্ছে। বল নিয়ে তার মুভমেন্ট অনেক ভালো হয়েছে এবং আরও উন্নতি করবে। তবে তাকে পুরো ৯০ মিনিট খেলানো ঝুঁকিপূর্ণ, সে পারবে কিনা তা দেখে সিদ্ধান্ত নিতে হবে।

সর্বশেষ খবর

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

জয়ের পথে বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

অবশেষে নেইমারকে নিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বর্ষসেরা ক্রীড়াবিদ ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

লিটনের ক্লাসিক সেঞ্চুরিতে দলের ইনিংস উদ্ধার

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ