দেশে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

Post Image

টানা দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে কালবৈশাখী। এর সঙ্গে হয়েছে বজ্রপাত। রাজধানী ঢাকাতেই মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।


আজও দেশের ৮টি বিভাগে কালবৈশাখীর আঘাত হানার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে কালবৈশাখীসহ বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কমে এসেছে। আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২ দশমিক ৮।



আজ সকাল ৭টা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ এই এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড় হতে পারে

দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা, ২ নম্বর সতর্কসংকেত

শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সর্বাধিক পঠিত

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

২০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

আবারও বাড়তে পারে শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে,বইছে শৈত্যপ্রবাহ

সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া, হতে পারে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে