রবীন্দ্র সংগীত বহু শুনেছি

আ. লীগ সরকারের সুরে সড়কমন্ত্রীর বক্তব্য: সংসদে সরকারি দলের এমপির অভিযোগ

Post Image

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সংসদে আগের সরকারের আমলের মতো বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রোববার জাতীয় সংসদে ৭১ বিধির জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের নোটিশের জবাবে মন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা টাকা লুণ্ঠনকারীরা যা দিয়েছেন মন্ত্রী সেটাই বলেছেন। আমি এর প্রতিবাদ করছি।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-নোয়াখালী সংযোগ স্থলের অবৈধ দানবীয় ব্যারিকেড স্থাপন, টমছম ব্রিজসহ ৭টি স্থানে আন্ডারপাস নির্মাণ ও সার্ভিসলেন নির্মিত না হওয়ায় এই স্থানটি মরনফাঁদ ও তার প্রতিকারের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বাজেট না বাড়িয়ে ভূমি অধিগ্রহণের কাজ বাদ দিয়ে সেখানে পূর্তকাজ বাড়ানোর উদ্যোগের কথা বলেন। একই সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতকরণে সরকারের পরিকল্পনার কথা জানান। বলেন, ওই প্রকল্প বাস্তবায়ন হলে পাদুয়া বাজারের ইউলুপকে ইন্টারসেকশনের অধীনে আরো দুটি আন্ডারপাসসহ মোট ৫টি আন্ডারপাস নির্মাণ হবে। এতে করে সমস্যার সমাধান হবে।

মন্ত্রীর বক্তব্যের জবাবে সরকার দলের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, এ বক্তব্যে যে কোনো সময়ের চেয়ে সব চেয়ে বেশি হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দেওয়া হয়েছে-মন্ত্রী সাহেব সেটা দিয়েছেন। আমি প্রশ্ন ৭০০ কোটির স্থলে ১৫০০ কোটি খরচ হয়েছে শুনেছি। আন্ডারপাস কোথায় গেল? ওভারপাস কোথায় গেল? এবং অনুমোদিত ওভারপাস কেন হলো না? আরেকটি রাস্তা করতে বেরিকেট নিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হলো! ২০১৪ সালের কুত্তা মার্কা নির্বাচনের সময়ে। চৌদ্দসাল থেকে এত লোক মারা গেল একজন লোকেরও ক্ষতিপূরণ দেওয়া হলো না কেন?

তিনি বলেন, মন্ত্রী সাহেব বলেছেন আন্ডারপাস হবে। ওভার পাস হবে। এই রবীন্দ্র সঙ্গীত বহু শুনেছি। স্পিকার আমাদের শান্তিপূর্ণভাবে মরতে দিন। উনার প্রতিটি কথা… সচিবরা যা বলে দিয়েছে। যারা টাকা লুণ্ঠন করেছে.. তারা যা দিয়েছেন সেটাই উনি (মন্ত্রী) বলেছেন। আমি এর প্রতিবাদ করছি। মাইক ছাড়াই কোনো একজন এমপিকে বাঘের বাচ্চা’ বলতে শোনা গেছে।

জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পটি আগে থেকেই বাস্তবায়ন চলমান রয়েছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ ও বাজেট সমন্বয় করে আমরা কাজ করতে পারছি। এখন ১০ লেন করার ক্ষেত্রে যে প্রকল্পটি নেওয়া হচ্ছে সেখানেই কিন্তু পদুয়া বাজার ওই অঞ্চলের দুর্ঘটনা, যানবাহন চলার ক্ষেত্রে শৃঙ্খলা, ইন্টারসেকশনগুলো অধিকসংখ্যক যানবাহন ব্যবস্থাপনা করতে সক্ষম হয় নতুন পরিকল্পনায় সেটা রয়েছে। আগের সরকারের আমলে যে প্রকল্প হয়েছিল তা যতটুকু সংশোধন করা সম্ভব আমরা তা করছি। এর বেশি সম্ভব হচ্ছে না। সরকার নতুন এসেছে। নিশ্চয়ই সংসদ সদস্য আমাকে জ্ঞাত করেছেন। আমি এ বিষয়ে সচিবসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে পাঠিয়ে যতটুকু পদক্ষেপ নেওয়া সম্ভব তা নিয়েছি। এতে সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পারেন।

এ পদক্ষেপে ওই সংসদ সদস্যের সমস্যার সমাধান হবে কী না সেই প্রশ্ন করেন স্পিকার। জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, আংশিক হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সংবিধান ‘সংস্কার’ নয়, সংশোধন বা স্থগিত হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

আ. লীগ সরকারের সুরে সড়কমন্ত্রীর বক্তব্য: সংসদে সরকারি দলের এমপির অভিযোগ

সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

সর্বাধিক পঠিত

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

আনুপাতিক নাকি আসনভিত্তিক, কোন পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

গুমের মামলায় সেনা কর্তকর্তাদের পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত আজ থেকে শুরু

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার