আজ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Post Image

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, একইদিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।


জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার করে টাকা পাবেন। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।


প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, এ থেকে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া প্রতি খ্রিস্টান চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পালক বা যাজক ৫ হাজার টাকা, সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে পাবেন

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানির চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানি করবে সরকার

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের

কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আসছে

সর্বাধিক পঠিত

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

আনুপাতিক নাকি আসনভিত্তিক, কোন পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

গুমের মামলায় সেনা কর্তকর্তাদের পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত আজ থেকে শুরু

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন