ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে

Post Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্ত দু’জনকেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। রোববার (৮ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হয় তাদের। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপনে ছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

এসটিএফ সূত্রের খবর, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দু’জনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সবশেষ তাদের অবস্থান ছিল বনগাঁয়।

অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। তাদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা। 


উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে গুরুতর আহত হন হাদি। পরে ১৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ পহেলা বৈশাখ

হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৭ জনের

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

সর্বাধিক পঠিত

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে

খালেদা জিয়ার জানাজা, ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক