প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে অনেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু ঢাকার ১৩টি আসনেই ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও সারাদেশে আরও অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তবে প্রার্থিতা ফিরে পেতে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। এ ক্ষেত্রে তাদের ৭ দফা নির্দেশনা মানতে হবে। যেগুলো প্রার্থীদের মধ্যে প্রচারের জন্য আগেই রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন ঘোষিত ৭ দফা নির্দেশনা হলো-

১) আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরমেটে) জমা দিতে হবে।

২) আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৩) আপিল আবেদনের একটি মূল কপিসহ মোট ৭টি কপি জমা করতে হবে।

৪) আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণসংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।

আরও পড়ুন: মনোনয়নপত্র বাতিলের পর যে ঘোষণা দিলেন তাসনিম জারা

৫) আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল আবেদন দায়ের করতে হবে।

৬) আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।

৭) আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

এ ক্ষেত্রে প্রার্থিতা ফিরে পেতে আপিলের জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টি বুথ থাকবে। এরমধ্যে ১ নম্বর বুথে (খুলনা অঞ্চল) মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হবে। পাশাপাশি ২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চল) জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার আপিল গ্রহণ করা হবে।

এদিকে বুথ-৩ (রংপুর অঞ্চল) এ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এবং বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল) এ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।

অন্যদিকে বুথ-৫ (কুমিল্লা অঞ্চল) এ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর, বুথ-৬ (সিলেট অঞ্চল) এ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং বুথ-৭ (ঢাকা অঞ্চল) এ টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করতে হবে।

এছাড়াও বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল) এ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা, বুথ-৯ (বরিশাল অঞ্চল) এ বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এবং বুথ-১০ (ফরিদপুর অঞ্চল) এ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী