মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে

হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন

Post Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সালসহ দুজন দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং অভিযুক্তরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট আদালতে জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার তদন্ত অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মো. নজরুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালসহ আরও একজন ঘটনার পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে আমাদের কাছে তথ্য রয়েছে।’ তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ‘তদন্ত প্রায় শেষের দিকে। দ্রুত সময়ের মধ্যেই এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি রহস্যজনক এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী