খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে যাওয়া

Post Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।


গত ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। পাকস্থলির জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।


এদিকে, শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।


প্রসঙ্গত, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। তবে কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।


তবে, বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে জানা গেছে।


এর আগে, গত জানুয়ারিতে চিকিৎসার জন্য যখন লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া, তখন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর নয় ম্যানেজিং কমিটির হাতে

চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী‎

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, দেখবেন যে ভাবে

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

হিজাব অবমাননার প্রতিবাদে চবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

আজ ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা যা জানা গেল

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না: প্রেসসচিব

তারেক রহমানের শপথ অনুষ্ঠান, ভারত থেকে আসছেন যারা

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে যাওয়া

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু