আজ থেকে কার্যকর

ফের বাড়ল স্বর্ণের দাম

Post Image

টানা চার দফা পতনের পর ফের দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 


নতুন দামে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।টানা চার দফা পতনের পর এবার এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।


নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।


এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় স্বর্ণের দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে’

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

বিসিসিতে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত, কমছে না দাম

টাকা ও স্বর্ণালংকার চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জুলাই শহীদদের স্মরণ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

সর্বাধিক পঠিত

আসামিকে পালাতে সাহায্যের অভিযোগে ফের রিমান্ডে সিবিউন-সঞ্জয়

এবার সাবেক হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ৫ বার পেছাল

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তাপস গ্রেফতার

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের বিরোধে কৃষকলীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা

ফের বাড়ল স্বর্ণের দাম

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেলেন জামায়াত আমির