ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

Post Image

এশিয়া কাপের ফাইনালে হারের পর কড়া অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অল্প রান নিয়ে লড়াই করেও শেষ পর্যন্ত ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ হয়নি পাক ক্রিকেটারদের। এবার বোর্ড থেকেও বড় দুঃসংবাদ পেল বাবর-রিজওয়ানরা।


পিসিবি বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য ক্রিকেটারদের দেওয়া সব অনাপত্তি সনদ (এনওসি) স্থগিত করেছে। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমায়ের আহমাদ সৈয়দ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এর ফলে, বিদেশি লিগে পাক ক্রিকেটারদের খেলাতে জারি হলো ‘নিষেধাজ্ঞা’।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে, সব ক্রিকেটারকে বিদেশি লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ তবে পিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।


পিসিবির এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে পাকিস্তানের একাধিক শীর্ষস্থানীয় খেলোয়াড়ের ওপর। যার মধ্যে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি- যারা আসন্ন বিগ ব্যাশ লিগ খেলার কথা ছিল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিজেপি’র দূর্গে ধস, বিহার বিধানসভা উপনির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ওয়াশিংটন-তেহরান সংলাপ শুরু সোমবার, জানালেন ট্রাম্প

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির

৩০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প

ইরানে হামলা যুক্তরাজ্য সমর্থন না দেওয়ায় ট্রাম্প: ‘সম্পর্ক আগের মতো নেই’

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান