দেশে প্রথমবারের মতো এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

Post Image

দেশে প্রথমবারের মতো এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সামিটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার, ব্যবসায়িক উদ্ভাবন এবং অর্থনৈতিক রূপান্তরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

দেশে প্রথমবারের মতো এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পুলিশের গাড়িতে আগুন, ৩ মেট্রো স্টেশন বন্ধ

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

স্বর্ণের দামে বড় পতন

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

সর্বাধিক পঠিত

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

পুলিশের গাড়িতে আগুন, ৩ মেট্রো স্টেশন বন্ধ

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি