নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

Post Image

নরসিংদী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। আজ শুক্রবার রাতে শহরের শিক্ষা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


ছাত্রশিবিরের দাবি, বিকেলে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের নেতৃত্বে কয়েকজন একটি ঝটিকা মিছিল করেন। এর প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা সভাপতি তাওহীদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেক্রেটারি আমিনুলসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।


তাওহীদুল ইসলাম বলেন, "অচিরেই ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানসহ ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। এর আগেও তারা একাধিকবার মিছিল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি।" 


ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সাধারণ ছাত্রদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলন করার হুশিয়ারি দেন শিবিরের জেলা সভাপতি তাওহীদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলেন সুইস ফুটবলার

বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক!

আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে: জাপা মহাসচিব

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!

সিলেটের এক বেইমান পিছন থেকে ভিডিও করে: মাদানী

‘নারী সেজে বন্ধুত্ব করাই রাব্বির নেশা’

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন