ভারী বৃষ্টি আর কতদিন হবে জানালো আবহাওয়া অফিস

Post Image

আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এরপর এ বছর আর উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। যদিও ঋতুচক্র অনুযায়ী আষাঢ় ও শ্রাবণকে বর্ষাকাল ধরা হয়, তবে আবহাওয়া অধিদপ্তরের হিসেবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসই বর্ষা মৌসুম।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘আগামী দুই থেকে তিন দিন মোটামুটি সারা দেশেই বৃষ্টি হবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। সে অনুযায়ী বলা যায়, আগস্টের ৯ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম।’

তিনি আরও জানান, বর্তমানে সাগরে নিম্নচাপ সৃষ্টির মতো পরিস্থিতি নেই। তাই অন্তত এখনই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও দেখছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, জুন ও জুলাই মাসে দেশে স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষার শেষভাগে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে।

এদিকে, তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হচ্ছে। এ বিষয়ে একেএম নাজমুল হক বলেন, ‘বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে প্রকৃত তাপমাত্রার তুলনায় মানুষের শরীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হয়। ঘাম সহজে শুকাতে না পারায় অস্বস্তিও বাড়ে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টের শেষ দিক থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। এর ফলে গরমের তীব্রতা ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তিও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

তিন বিভাগে বন্যার শঙ্কা

ভারী বৃষ্টি আর কতদিন হবে জানালো আবহাওয়া অফিস

আজ ঢাকাসহ কয়েক বিভাগে হতে পারে বজ্রসহ ভারী বর্ষণ

মাসজুড়ে বৃষ্টির দাপট, উজানের ঢলে বন্যার আভাস

আগামী ৪ দিন বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ৭ অঞ্চেলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

সর্বাধিক পঠিত

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

দুপুরের মধ্যে যে ৬ জেলায় ঝড় হতে পারে

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দুপুরের মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দুর্বল হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’,নামালো হলো সতর্কসংকেত

শীতে কাঁপছে সারা দেশ,চুয়াডাঙ্গা তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা,নদীবন্দরকে সতর্কসংকেত

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়