১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

Post Image

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২৯ জুন) ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। যদিও এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমতে পারে দিনের তাপমাত্রা।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৬ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা

ঢাকায় ঝরবে বৃষ্টি, যেমন থাকবে তাপমাত্রা

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

সর্বাধিক পঠিত

শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

ঈদের দিন আসতে পরে কালবৈশাখী ঝড়

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ে হতে পারে

ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ

ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের হতে পারে