বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম

Post Image

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম।


রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি অফিস অর্ডার ইস্যু করা হয়েছে।


পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি স্বপদেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।


নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর মাস থেকে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক পরিচালিত হচ্ছে, যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


বাংলাদেশ ব্যাংকে কর্মজীবনে তিনি ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।


নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


পাশাপাশি তিনি জার্মানি থেকে সনদপ্রাপ্ত রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (সিইআরএম) ডিগ্রি সম্পন্ন করেন।


তার জন্ম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল ১৭ শিশুর

পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না,মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

ইরানের দেওয়া যুদ্ধ শেষের নতুন প্রস্তাব মানতে পারছেন না ট্রাম্প

সর্বাধিক পঠিত

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আজ

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

খালেদা জিয়ার লাগানো কাঁঠালিচাঁপার গাছে হাসিনার কোপ

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন’ -স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন

হাসিনার রায় শুনতে ট্রাইব্যুনালে সাদিক কায়েম ও ফরহাদ

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’