সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলেছে: ভিপি রিয়াজুল

Post Image



সরকার তাদের ব‍্যর্থতা ঢাকতে একের পর এক ক‍্যাম্পাস গুলোকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।


শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এক বক্তব্যে এমন মন্তব্য করেন জকসু ভিপি। 


এসময় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে যখন তেলের জন্য মানুষের জীবন বিপর্যয় বিদ্যুতের জন্য দেশের মানুষের হাহাকার, গ‍্যাসের অভাবে উৎপাদন কারখানা গুলো বন্ধ হাজার কোটি টাকা ঋণ করে যখন ব‍্যাংক গুলোকে দেউলিয়া করে দেওয়ার পথে ঠিক তখনই সরকার তাদের সব ব‍্যর্থতা  গুছাতে ক‍্যাম্পাস গুলোকে  নেড়ী কুকুরের মতো অস্থিতিশীল করতে ছাত্রদল নামক সন্ত্রাসী দের লেলিয়ে দিয়েছে। 


তিনি আরো বলেন,সরকার যদি তাদের কৃত অঙ্গীকার ভুলে যায় জুলাই বিপ্লবের কথা  এবং জুলাই বিপ্লবীদের অবদান ভুলে যায়  এদেশে জুলাই বসন্ত নেমে  আসবে আবারো মানুষের ডাকে হাজার হাজার তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবে,তখন পালানোর পথ খুজে পাবেন না। 


এসময় তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে  আরো বলেন, আমরা আপনাদেরকে সুন্দর এবং সাবলীলভাবে দেশ চালিয়ে  দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে,জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কে বাস্তবায়ন এর উদাত্ত আহবান জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ

সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময়

নির্বাচনী প্রচারণা ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৭ জনসহ আহত ৮

শিক্ষক দিবসে সরকারি বাঙলামী কলেজ শাখা শিবিরের ব্যতিক্র উদ্যোগ

আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি

ট্রাইব্যুনালে হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহন ৮ ডিসেম্বর

প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে দুই কুরআনের হাফেজ