চাঁদপুর-৪ আসন

বিএনপির সাবেক উপজেলা আহবায়ক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক টাকা বিতরণের সময় আটক

Post Image


চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের সমর্থক লোকজনের কাছে টাকা বিলির করার অভিযোগে জাহাঙ্গীর হোসেন(৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।


জানা গেছে, গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের পক্ষে কেরোয়া এলাকায় লোকজনের মাঝে টাকা বিতরণ করার অভিযোগে নগদ প্রায় ২০ হাজার টাকাসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এর আদালত অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।


বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যাহ জানান, মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে ১০দিনের জেল প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

শাহবাগ ব্লকেড করেছে এমপিওভুক্ত শিক্ষকরা , যান চলাচল বন্ধ

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

দেড় যুগ দেশে ফিরে বিমানবন্দরে নেমেই এক প্রবাসী অসুস্থ, হাসপাতালে মৃত্যু

বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি সাজ্জাদ গ্রেফতার

নেত্রকোনায় থানার সামনের দোকানিকে গলাকেটে হত্যা

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে, নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

চাঁদপুরে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ পাওয়া কর্মীদের চাকরি বাতিলের দাবিতে মানববন্ধন

শিক্ষক দিবসে সরকারি বাঙলামী কলেজ শাখা শিবিরের ব্যতিক্র উদ্যোগ