দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, ৯ ডিগ্রি সেলসিয়াস

Post Image

পৌষের মধ্যভাগে সারাদেশেই শীতের দাপট। কনকনে ঠাণ্ডায় স্থবির জনজীবন। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে, ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।


গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিনও সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সবমিলিয়ে এই মৌসুমে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছিল।


এদিকে, ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা প্রকৃতি। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অর্পযাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।


এমনকি ফেরি ও নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে ঘন কুয়াশায়। তাছাড়াও, গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও ঘটেছে শিডিউল বিপর্যয়। অন্তত ৯টি ফ্লাইটকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত