‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়’

Post Image
মেট্রোরেলে র‌্যাপিড ও এমআরটি পাস কার্ডের অনলাইন রিচার্জ সেবা চালু হয়েছে। এখন আর রিচার্জের জন্য স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কার্ডে টাকা যোগ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়।

‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আজকে আমাদের জন্য আসলে খুবই এক্সপেক্টেড একটা দিন। এটাকে বলতে পারি যে বহুল কাঙ্ক্ষিত।

তিনি বলেন, অনেকেই বলছিলেন যে, এই যে আমাদের স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করা অনেকের জন্য হয়রানি হচ্ছিল। এটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি সেটি লাঘব করতে। আজকে সেই উদ্যোগের আমরা শুভসূচনা করতে যাচ্ছি, যা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলমেট্রোরেলে র‌্যাপিড ও এমআরটি পাস কার্ডের অনলাইন রিচার্জ সেবা চালু হয়েছে। এখন আর রিচার্জের জন্য স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কার্ডে টাকা যোগ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়।

‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আজকে আমাদের জন্য আসলে খুবই এক্সপেক্টেড একটা দিন। এটাকে বলতে পারি যে বহুল কাঙ্ক্ষিত।

তিনি বলেন, অনেকেই বলছিলেন যে, এই যে আমাদের স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করা অনেকের জন্য হয়রানি হচ্ছিল। এটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি সেটি লাঘব করতে। আজকে সেই উদ্যোগের আমরা শুভসূচনা করতে যাচ্ছি, যা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলবে|

নীলিমা আখতার আরও বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাব করবেন তখন আপনার রিচার্জ সফল দেখাবে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো নীতিগত সহায়তা দেওয়া। ডিএমটিসিএল দেশে যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। যাত্রীরা যাতে সহজে, স্বচ্ছভাবে এবং নির্বিঘ্নে টিকিট ক্রয় থেকে ভ্রমণ পর্যন্ত সুবিধা পান- রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে তা নিশ্চিত করা তাদের কর্তব্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল

মায়ানমারে ডিজেল পাচারকালে ৭ জন আটক

‘সরকার বলছে তেল মজুত আছে, কিন্তু আমরা তো পাম্পগুলোতে গিয়ে পাচ্ছি না’

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

সর্বাধিক পঠিত

‘সরকার বলছে তেল মজুত আছে, কিন্তু আমরা তো পাম্পগুলোতে গিয়ে পাচ্ছি না’

মায়ানমারে ডিজেল পাচারকালে ৭ জন আটক

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা