নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

Post Image

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লা পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়া এলাকার এই কারখানাতে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ কারখানার ভেতরে আগুন লেগে যায়। সেই সঙ্গে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি প্লাস্টিকের কারখানা ছিল। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও কারখানার মালামাল পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তদন্ত চলমান।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল

সর্বাধিক পঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক