সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

Post Image

ভাদ্রের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে রোববার (৩০ আগস্ট) সকালের মধ্যে দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের বিভিন্ন অঞ্চল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রোববার ও সোমবার (৩০-৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

মঙ্গলবার ও বুধবার (১-২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্তও দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্তও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩২ মিলিমিটার, রাঙামাটি ও চট্টগ্রামের আমবাগানে ২৮, সাতক্ষীরায় ২৫, ফরিদপুরে ২৩ এবং ঢাকা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুরের রামগতিতে ১৭, ফেনী ও খুলনার কয়রায় ১৫, সিলেট ও নোয়াখালীর মাইজদীকোর্টে ১২ এবং কুমিল্লায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।



এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, অব্যাহত থাকবে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ

টানা পাঁচ দিন সারাদেশে বর্ষণের আভাস

গরম নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি নিয়েও নেই সুখবর

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস

সর্বাধিক পঠিত

সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্ধতার সতর্কবার্তা

দেশের ১৬ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ৮ জেলায়

দুপুরের মধ্যে যে ৯ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ৮ অঞ্চলের ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা