যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ ডা. শফিকুর রহমানের

Post Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ হাসিনার

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে লড়তে পারবে আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ ডা. শফিকুর রহমানের

অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা

আজ ‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত

সর্বাধিক পঠিত

গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ!

'জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়'

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা