আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

Post Image

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বুধবার (৯ জুন) সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।

নিজেদের মাঠে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি অস্ট্রেলিয়া। চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই অধিনায়ক মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড। ফলে জশ ইংলিসের নেতৃত্বে কিছুটা ‘অনভিজ্ঞ’ দল নিয়েই মাঠে নামছে সফরকারীরা।

মিরপুরের উইকেট নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। এক সময় স্পিনারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠে সাম্প্রতিক সময়ে পেসাররাও দারুণ সফল। তাই বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের পেস আক্রমণের দিকে নজর থাকবে সবার।

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, পূর্ণ ৫০ ওভারের ম্যাচেই দেখা যাবে দুই দলের লড়াই। সবকিছু ঠিক থাকলে সকাল ১১টায় প্রথম বল মাঠে গড়াবে।

সর্বশেষ খবর

নির্বাচিত হওয়ার পরই বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনার অবস্থান কত?

বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি।

টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

বিশ্বকাপে ইতিহাস গড়ার আগেই থামলেন সোমালি রেফারি, যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ্বকাপে চোটের অভিনয় করলেই কঠোর শাস্তি

সর্বাধিক পঠিত

পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না: তাওহিদ হৃদয়

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

চোটে থেকেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

টিভিতে যে খেলা দেখবেন আজ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের